সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা  অটোরিকশায় চার্জ দিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে আহত ৫৪, নিখোঁজ ১৮

এবার ডলার বর্জনের দিকে এগিয়ে যাচ্ছে ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রুশ এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য মস্কোর সঙ্গে ভারতের যে চুক্তি হয়েছে সেটার মূল্য ডলার নয়, রুবল দিয়ে পরিশোধ করবে নয়া দিল্লি।

রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ইউরি বরিসভ এই তথ্য জানিয়েছেন। রুশ সংবাদমাধ্যম রাশিয়া টুডে এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের বিকল্প খুঁজছে রাশিয়া। ফলে রাশিয়ার অর্থনীতিতে ডলারের ভূমিকা খর্ব করতে আন্তর্জাতিক বিভিন্ন চুক্তির অর্থ পরিশোধে রুবলকে বেছে নিচ্ছে মস্কো।

অক্টোবরের শুরুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, রাশিয়ার অর্থনীতির নিরাপত্তা ও সুরক্ষার জন্য বড় পদক্ষেপ হচ্ছে ডলারের ভূমিকা কমিয়ে আনা।

রাশিয়ার সঙ্গে ভারত সামরিক সহযোগিতা বৃদ্ধি করছে। অক্টোবরের শুরুতে ৫.৪ বিলিয়ন ডলার মূল্যে রুশ এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনতে রাশিয়ার সঙ্গে চুক্তি করে ভারত। পুতিনের নয়া দিল্লি সফরে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এছাড়া ভারত রাশিয়ার কাছ থেকে টি-১৪ আর্মতা ট্যাংক ও গাইডেড মিসাইল ফ্রিগেট ক্রয় এবং সাবমেরিন ও ভবিষ্যৎ প্রজন্মের যুদ্ধবিমান নির্মাণে আলোচনা করছে।

রাশিয়ার কাছ থেকে অস্ত্র ক্রয়ে মার্কিন নিষেধাজ্ঞার হুমকির মুখেই ডলারের পরিবর্তে রুবলে বাণিজ্য করার এ ঘোষণা আসলো।

শুকরানা মাহফিলের প্রস্তুতি সম্পন্ন, আসছেন আল্লামা শফী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ