বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

সন্ত্রাসী হামলায় নিহত মাওলানা সামিউল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা সামিউল হক হক্কানি সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় রাওয়াল পিন্ডির নিজ বাসায় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় তিনি নিহত হন বলে জানিয়েছে বিবিসি উর্দু।

স্থানীয় পুলিশ জানায়, শুকবার তিনি বাসায় আসার পর আর কেউ সেখানে ছিল না। তার ড্রাইভার তাকে বাসায় রেখে বাইরে গেলে এ হত্যাকাণ্ড হয় বলে জানা যায়।

পুলিশ জানায়, মাওলানা সামিউল হককে বাসায় রেখে ড্রাইভার কিছুক্ষনের জন্য বাইরে যান। ফিরে এসে দেখেন তাকে হত্যা করে মেঝেতে ফেলে রাখা হয়েছে।

মাওলানা সামিউল হকের ছেলে মাওলানা হামিদুল হক বলেন, শুক্রবার সন্ধ্যায় তার অশীতিপর বাবা যখন নিজ কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন, তখন আততায়ী তাকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

মাওলানা হামিদ বলেন, তাকে বেশ কয়েকবার ছুরিকাঘাত করা হয়েছে। হত্যাকারীকে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার উদ্দেশ্যও জানা যায়নি। এ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের তদন্ত শুরু হয়েছে।

মাউলানা সামিউল হক দারুল উলূম হক্কানিয়া মাদরাসার প্রধান ছিলেন। যেখানে কয়েক হাজার ছাত্র দীনি শিক্ষা গ্রহণ করতো। ১৯৮৪-১৯৯১ ও ১৯৯১-১৯৯৭ সাল পর্যন্ত তিনি দেশটির সিনেট সদস্য ছিলেন।

ক্ষমতাসীন তেহরিকে ইনসাফ পার্টির সঙ্গে তার সুসম্পর্ক ছিল। প্রধানমন্ত্রী ইমরান খান তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ