বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

খোঁজ পাওয়া গেছে লায়ন এয়ার প্লেনের মূল কাঠামোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ার  উপকূলে জাভা সাগরে বিধ্বস্ত হওয়া লায়ন এয়ারের প্লেনের মূল কাঠামোর খোঁজ পাওয়া গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বুধবার ইন্দোনেশিয়ার এক শীর্ষ সামরিক কর্মকর্তা সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

সশস্ত্র বাহিনীর প্রধান হাদি যাহযানতো বলেন, আশা করা যায় উদ্ধারকারী দল সমুদ্র তলদেশে স্থান শনাক্ত করেছে। এর আগে ধ্বংসাবশেষ ও মরদেহ উদ্ধার করা গেলেও বিধ্বস্ত হওয়া প্লেনের মূল কাঠামো ও ব্ল্যাক বক্স উদ্ধার করা যায়নি।

তিনি আরও বলেন, আমাদের বিশ্বাস আমরা জেটি-৬১০ প্লেনটির মূল কাঠামোর বেশ কিছু অংশ উদ্ধার করেছি।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো জার্কাতার বন্দর অঞ্চলটি পরিদর্শন করেছেন।

উল্লেখ্য, গত সোমবার লায়ন এয়ারের জেটি-৬১০ ফ্লাইটটি জাভা সাগরে বিধ্বস্ত হয়। এর আগে দেশটির রাজধানী জাকার্তা থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বোয়িং-৭৩৭ ম্যাক্স-৮ প্লেনটি নিখোঁজ হয়।

ফ্লাইটটি জাকার্তা থেকে বঙ্গকা বেলুটুং দ্বীপপুঞ্জের প্রধান শহর পাংকল পিনংয়ের উদ্দেশে স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে উড্ডয়ন করে। এর ১৩ মিনিট পর অর্থাৎ ৬টা ৩৩ মিনিট থেকেই প্লেনটি এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। যা মাত্র এক ঘণ্টা পরই ৭টা ২০ মিনিটে অবতরণের কথা ছিল।

প্লেনটিতে দুই নবজাতক, এক শিশু, দুই পাইলট এবং ছয়জন কেবিন ক্রুসহ ১৮৯ জন আরোহী ছিলেন।

ইন্দোনেশিয়ায় বিমান দুর্ঘটনার ১৮৯ যাত্রীর বেঁচে নেই কেউ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ