শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পরিপাকতন্ত্র ও লিভার চিকিৎসায় রাজধানীর মহাখালীতে স্থাপিত ২৫০ শয্যার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী হাসপাতালটি উদ্বোধন করা হয়।

রাজধানীর মহাখালীর বক্ষব্যাধি ও ক্যান্সার হাসপাতালসংলগ্ন এলাকায় স্থাপিত হয়েছে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালটি।

পরিপাকতন্ত্র ও লিভার চিকিৎসায় সরকারি পর্যায়ে দেশে স্থাপিত এটি প্রথম বিশেষায়িত হাসপাতাল। ১০তলাবিশিষ্ট হাসপাতালটি লিভার ও পেটে সমস্যাজনিত রোগীদের সেবা দেবে। এখানে শিশু থেকে সব বয়সী রোগীদের চিকিৎসাসেবা প্রদান করা হবে।

তাছাড়াও এখান থেকে তৈরি হবে বিশেষজ্ঞ গ্যাস্ট্রোলিভার চিকিৎসক। এ হাসপাতাল থেকে তারা উচ্চতর প্রশিক্ষণ নিতে পারবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভবনের নিচতলা ও আন্ডারগ্রাউন্ডে ৫০টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। এখানে ৩২টি কেবিন ও দুটি ভিভিআইপি কেবিন থাকবে। তবে কতগুলো শয্যা ভাড়ার জন্য রাখা হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

এ হাসপাতাল পরিচালনায় থাকবেন একজন পরিচালক, একজন যুগ্ম পরিচালক, দুজন উপপরিচালক, চারজন সহকারী পরিচালক। এছাড়া প্রশাসনিক কার্যক্রম ও অন্যান্য বিষয় তদারকের জন্য থাকবেন পর্যাপ্ত কর্মকর্তা-কর্মচারী। এ জন্য জনবল নিয়োগের প্রক্রিয়া চলছে।

জানা গেছে, গ্যাস্ট্রোলিভার চিকিৎসকদের উচ্চতর প্রশিক্ষণের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বিএমডিসির প্রতিনিধি দলের হাসপাতালটি পরিদর্শনের পর এ-সংক্রান্ত কোর্স চালু করা হবে। প্রতি বছর মেডিসিন, সার্জারি ও শিশু বিভাগে ১৫ জন করে মোট ৪৫ জন চিকিৎসক উচ্চতর প্রশিক্ষণ নেয়ার সুযোগ পাবেন এখানে।

শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের প্রকল্প পরিচালক ও বিশিষ্ট গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফারুক আহমেদ বলেন, এখানে আধুনিক সব ধরনের চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার সুযোগ থাকছে।মেডিসিন ছাড়াও সার্জারি ও শিশুদের গ্যাস্ট্রোলিভারের সব ধরনের চিকিৎসাসেবা পাওয়া যাবে। বর্তমানে হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি স্থাপনের প্রক্রিয়া চলছে।