শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

এবার প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ চেয়ে এরশাদের চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার সংলাপ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় আজ প্রধানমন্ত্রীর পিএস-১ এর দফতরে চিঠিটি নিয়ে যান।

প্রধানমন্ত্রীকে দেয়া চিঠিতে বলা হয়, সংলাপের উদ্যোগ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সহায়ক ভূমিকা পালন করবে। জাতীয় পার্টির সঙ্গে আলোচনা হলে অনুকূল পরিবেশকে আরও উজ্জ্বল করবে।

এর আগে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিকল্পধারা বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে সংলাপে বসতে চিঠি দেয়া হলে প্রধানমন্ত্রী তাদের আমন্ত্রণ গ্রহণ করেন এবং বৈঠকের তারিখ নির্ধারণ করেন।

নির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে গণভবনে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ঐক্যফ্রন্টের ১৬ নেতা অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসবেন ঐক্যফ্রন্টের ১৬ নেতা

-আরআর