সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা  অটোরিকশায় চার্জ দিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে আহত ৫৪, নিখোঁজ ১৮

বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী নির্বাচন সামনে রেখে সংলাপের জন্য ঐক্যফ্রন্টকে চিঠি দিয়েছে সরকার। চিঠিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে সংলাপের আমন্ত্রণ জানানো হয়েছে।

মঙ্গলবার সকালে শেখ হাসিনার স্বাক্ষরিত এ আমন্ত্রণপত্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ ড. কামাল হোসেনের বাসায় পৌঁছে দেন।

এছাড়াও সোমবার রাত ৮টার দিকে ফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুকে ফোন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনিও সংলাপের ব্যাপারে জানান।

ওবায়দুল কাদের জানতে চান সংলাপে ঐক্যফ্রন্ট থেকে কতজন অংশ নেবেন তা জানতে চাইলে জবাবে ১৫-২০ জনের প্রতিনিধিদল অংশ নেবে বলে জানান মহসিন।

উল্লেখ্য, গত রোববার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংলাপের আহ্বান জানিয়ে সাত দফা দাবি এবং ১১টি লক্ষ্যসংবলিত চিঠি দেয় জাতীয় ঐক্যফ্রন্ট।

ঐক্যফ্রন্টের সঙ্গে ওবায়দুল কাদেরের ফোন, সংলাপ হতে পারে গণভবনে

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ