সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা  অটোরিকশায় চার্জ দিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে আহত ৫৪, নিখোঁজ ১৮

ধর্মঘটে মুখে কালি মাখানো শ্রমিকদের বিরুদ্ধে মামলা হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রমিকদের ডাকা ধর্মঘটের সময় চালক ও যাত্রীদের মুখে ‘কালি মাখানো’র ঘটনায় জরিতদের বিরুদ্ধে মামলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ ঘটনায় অত্যন্ত জঘন্য বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার গুলশান ইয়ুথ ক্লাবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শেষে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধর্মঘট চলাকালীন শ্রমিকরা জঘন্য কাজ করেছে। আমাদের ছেলে-মেয়েদের কালি মেখে দিয়েছে। আমি মনে করি তারা এই জঘন্য কাজটি করে মনুষ্যত্বের পরিচয় দেয়নি।

তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, আন্দোলনের নামে রাস্তায় যারা মানুষ হয়রানি করেছে, যারা অন্যের মুখে কালি মেখেছে ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হবে। তাদের উচিত সাজা হবে।

এর আগে সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধন ও উত্থাপিত আট দফা দাবি আদায়ে শ্রমিকরা রবি ও সোমবার ৪৮ ঘণ্টার ধর্মঘট পালন করে।

এ সময় রাজধানীর বিভিন্ন পয়েন্টে চালকদের ও শিক্ষার্থীদের মুখে পোড়া মবিল মাখিয়ে দেন শ্রমিকরা।

পরিবহন শ্রমিকদের এ কেমন নৈরাজ্য?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ