শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

খাশোগির হত্যার বিষয়ে আগেই জানত যুক্তরাষ্ট্র, ব্রিটেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামাল খাশোগি হত্যার বিষয়ট আগেই জানতো দেশটির দুই প্রধান মিত্ররাষ্ট্র যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।

এমনই এক বিস্ফোরক তথ্য সামনে এলো এবার? অন্তত তিন সপ্তাহ আগে থেকেই এ বিষয়ে জানতে পারেন ব্রিটিশ গোয়েন্দারা।

গতকাল সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার এক উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রও এ পরিকল্পনা আগে থেকে জানত।

সাপ্তাহিক সানডে টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ব্রিটেনের গভর্নমেন্ট কমিউনিকেশন্স হেডকোয়ার্টার্স (জিসিএইচকিউ) খাসোগি হত্যা পরিকল্পনার বিষয়টি আগে থেকেই জানতে পারে।

প্রতিবেদনে আরও জানানো হয়, হত্যার জন্য রাজপরিবারের এক প্রভাবশালী সদস্যের নির্দেশ সম্পর্কেও অবগত ছিল তারা।

খাশোগি হত্যাকাণ্ডে মার্কিন সংশ্লিষ্টতা নিয়ে ওবামার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বেন রোডস বলেন, হোয়াইট হাউসের সম্মতি ছাড়া এত বড় অপরাধ সংঘটিত হয়নি।

সোমবার সুইজারল্যান্ডের দৈনিক ট্যাগস অ্যানজেইগারকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন বেন।

আমেরিকার সবুজসংকেত নিয়ে বিন সালমান ইয়েমেনে আগ্রাসন চালিয়ে যাচ্ছেন বলেও বেন রোডসের দাবি। একই সঙ্গে সৌদি আরব আমেরিকার সম্মতিতেই কাতারকে অবরুদ্ধে করে রেখেছেন এবং লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছেন।

খাশোগি হত্যা নিয়ে যা বললেন তার বাগদত্তা খাদিজা