বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ইসরায়েলি বিমান হামলায় ৫ ফিলিস্তিনি শহিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজার খান ইউনিস এলাকায় ইসরাইলি জঙ্গি বিমানের হামলায় পাঁচ ফিলিস্তিনি শাহাদাৎবরণ করেছেন।

ফিলিস্তিনি সূত্রগুলো বলছে, গতরাতে গাজায় সীমান্তের কাছে বিমান থেকে বোমা ফেলেছে দখলদার ইসরাইলি বাহিনী। এর ফলে প্রাণহানির ওই ঘটনা ঘটেছে।

নিহতদের মধ্যে অন্তত তিনটি শিশু রয়েছে। বিস্ফোরক বহনের অপরাধে তাদের হত্যা করা হয়েছে বলে দাবি করেছে দখলদার বাহিনী।

গাজা উপত্যকার ওপর গত ১১ বছর ধরে আরোপিত অবরোধ ভাঙা এবং ইহুদিবাদীদের দখলে থাকা ফিলিস্তিনি মাতৃভূমি পুনরুদ্ধারের লক্ষ্যে গত ২৮ মার্চ থেকে গাজায় বিক্ষোভ করে যাচ্ছেন ফিলিস্তিনি জনগণ।

প্রথমদিকে প্রতিদিন এ বিক্ষোভ হলেও বর্তমানে প্রতি শুক্রবার এ বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভ দমনে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের পাশবিক হামলায় এ পর্যন্ত অন্তত ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এদের মধ্যে ২৮ মার্চ প্রথম দিনের বিক্ষোভেই অন্তত ৫০ ফিলিস্তিনিকে হত্যা করে মানবতার শত্রু ইসরাইল।

অপরাধ প্রমাণিত হলে সাত বছরের সাজা হতে পারে খালেদার
কুরআন হিফজ করলেই সাজা কমবে বন্দীদের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ