শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

২০ ঈদ চলে গেল, বিএনপির আন্দোলন ভুয়া: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতারা বলেন ঈদের পর তীব্র আন্দোলন হবে।

দেখতে দেখতে ২০টা ঈদ চলে গেছে। v। ১০ বছর তো পার হয়ে গেলো, আন্দোলন হবে কোন বছর?

শনিবার বিকালে বরগুনার তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ১০ মাস ১০দিন কষ্টের পর সন্তানের জন্ম দেন মা। সেই মাকে প্রথম সম্মানিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী নির্বাচনে সেই প্রতিদান আপনারা দেবেন।

তিনি বলেন, ১৬ কোটি মানুষ, ১৫ কোটি মোবাইল কে দিয়েছেন? আজকে উপবৃত্তি, শিক্ষাবৃত্তি মোবাইলে পৌঁছে যাচ্ছে এটা কে দিয়েছে? ১০ কোটি মানুষের ঘরে ইন্টারনেট সেবা পৌঁছে গেছে এটা কে দিয়েছে?

তিনি আরও বলেন, বিএনপি হলো নালিশ পার্টি, কথায় কথায় মিথ্যা বলা বলে। জাতিসংঘে গিয়ে নালিশ করে। বিদেশিদের কাছে নালিশ করে। তারা জাতিসংঘের ভুয়া চিঠি নিয়ে আসে। তাদের আন্দোলনের ডাকও সেই চিঠির মতো ভুয়া।

আরো পড়ুন-
কওমি সনদের স্বীকৃতি: তসলিমারা কেন ভীত?
বিজেপি নেতার সঙ্গে তসলিমার অবৈধ সম্পর্ক ফাঁস, আছে সন্তানও
‘জামায়াত স্বাধীনতা বিরোধী কিন্তু হেফাজত স্বাধীনতা বিরোধী নয়’

এটি/আওয়ার ইসলাম