বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

সিরিয়ায় দীর্ঘ মেয়াদি গৃহযুদ্ধের সমাধান খুঁজতে শীর্ষ তিন দেশের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার গৃহযুদ্ধের দীর্ঘ মেয়াদি একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করা এবং দেশটির বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলীয় একটি প্রদেশে ভঙ্গুর অস্ত্রবিরতি চুক্তি দৃঢ় করার চেষ্টায় শনিবার (২৭ আক্টোবর) ইস্তাম্বুলে তুরস্ক, রাশিয়া, ফ্রান্স ও জার্মানির নেতারা সম্মেলনে বসেছেন।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়্যিব এরদোগান সিরিয়া সংঘাত বিষয়ে সম্মেলনে আমন্ত্রণ জানাবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলকে।

সিরিয়ায় ২০১১ সাল থেকে চলা এ সংঘাতে নিহত হয়েছে ৩ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ।

এর আগে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের ঘনিষ্ঠ মিত্র দেশ রাশিয়া এবং বিদ্রোহীদের সমর্থন করা দেশ তুরস্ক এ ইস্যু নিয়ে ইরানের সঙ্গে আলোচনা করেছে।

তবে শনিবারের প্রথম এ সম্মেলন যেখানে ইউরোপীয় ইউনিয়নের দুটি গুরুত্বপূর্ণ দেশের নেতাদের সঙ্গে তুরস্ক ও রাশিয়ার নেতাদের একত্রিত করা হচ্ছে।

শুক্রবার তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কলিন  বলেন, সম্মেলনের প্রাথমিক লক্ষ্য-উদ্দেশ্য হবে এ সংঘাতের একটি রাজনৈতিক সমাধানের জন্য পদক্ষেপগুলো সুস্পষ্টভাবে তুলে ধরা এবং একটি রোডম্যাপ নির্ধারণ করা হবে।

এ সম্মেলনে বিদ্রোহী নিয়ন্ত্রিত সর্বশেষ ঘাঁটি ইদলিবের অস্ত্রবিরতি চুক্তি মেয়াদ বাড়ানো ও দৃঢ় করার বিষয়টি নিয়েও আলোচনা করা হবে।

আরো পড়ুন- সোহরাওয়ার্দী উদ্যানে শুকরিয়া মাহফিল ৫ নভেম্বর

মুক্তি পেলো তালেবানের শীর্ষ নেতা মোল্লা বারাদার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ