শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

চট্টগ্রামে ঐক্যফ্রন্টের সমাবেশ বিকালে; চলছে প্রস্তুতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শেষ পর্যন্ত ২৫ শর্তে অনুমোদন পাওয়া চট্টগ্রাম নগরীর নুর আহমেদ সড়কের নগর বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ হচ্ছে বিকালে। এ উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি।

বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ সমাবেশে অনুষ্ঠিত হবে। এতে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

ঐক্যফ্রন্ট লালদীঘি ময়দান সমাবেশের অনুমতি চাইলেও তা দেয়া হয়নি। শেষ পর্যন্ত নগরীর নুর আহমেদ সড়কের নগর বিএনপি কার্যালয়ের সামনে এ সমাবেশের অনুমোদন পায় তারা।

শুক্রবার বেলা ১১টায় অনুমতি দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবর রহমান।

তবে স্থানীয়রা জানিয়েছেন, সমাবেশকে ঘিরে কয়েকদিন ধরে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার ও বাসায় বাসায় তল্লাশি চালানো হচ্ছে।

পুলিশ বলেছে, কোনো ধরনের নাশকতা যাতে না হয় সে কারণেই পুলিশ তৎপর রয়েছে।

এর আগে সিলেটে প্রথম প্রতিবাদ সমাবেশ করে জাতীয় ঐক্যফ্রন্ট। সে সমাবেশের অনুমোদন পেতেও অনেক চড়াই উৎরায় পাড় হতে হয়।

এর আগে গতকাল বিকাল ৫টার দিকে চট্টগ্রাম মহানগর বিএনপি নেতারা নাসিমন ভবনে প্রস্তুতি সভা করেন। এতে নগর বিএনপির ৪৩টি সাংগঠনিক ওয়ার্ড ও ১৫টি থানার নেতারা উপস্থিত ছিলেন।

ঐক্যফ্রন্টে যোগ দিচ্ছেন কাদের সিদ্দিকী?

-এসএস