শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

কাশ্মীরে বন্দুকযুদ্ধে নিহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের অনন্তনাগ ও বারমুল্লা জেলায় পৃথক সংঘর্ষে ৮ গেরিলা ও নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম পার্স টুডের বরাতে এ খবর জানা গেছে।

শুক্রবার (২৬ অক্টোবর) বারমুল্লা জেলার সোপারে নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে এ নিহতের ঘটনা ঘটে।

অনন্তনাগ জেলার বিজেবেহারা এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে বন্দুকযুদ্ধে চার গেরিলা নিহত হয়।

সংশ্লিষ্ট এলাকায় গেরিলাদের উপস্থিতির কথা জানতে পেরে বৃহস্পতিবার বিকাল ৪ টা নাগাদ সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে সেখানে তল্লাশি অভিযান চালায়। এ সময় গেরিলারা যে বাড়িতে লুকিয়ে ছিল সেখান থেকে এলোপাথাড়ি গুলিবর্ষণ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

তবে তারা যৌথবাহিনীর মুখোমুখি হলে উভয়পক্ষের মধ্যে দু’দফায় সংঘর্ষ হয় এবং রাত ৯টা পর্যন্ত তুমুল বন্দুকযুদ্ধ চলে। ওই ঘটনায় প্রথমে তিন গেরিলা ও পরে আরও এক গেরিলার লাশ উদ্ধার হয়।

নিরাপত্তা বাহিনীর অভিযানের প্রতিবাদে স্থানীয় মানুষজন ব্যাপক বিক্ষোভ প্রদর্শনসহ নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। মারমুখী জনতাকে সামাল দিতে নিরাপত্তা বাহিনীকে এ সময় পেলেটগান ব্যবহারের পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও শূন্যে গুলি ছুঁড়তে হয়। এর ফলে বেশ কিছু বেসামরিক আহত হয়।

অন্যদিকে, বারামুল্লা জেলায় দিনভর সংঘর্ষে দুই গেরিলা নিহত ও এক সেনাসদস্য আহত হয়। উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ চলাকালীন প্রতিবাদী তরুণরা সড়কে নেমে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলে পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনীকে কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয়।

এ দিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় পুলওয়ামা জেলার দক্ষিণ ত্রালে সেনা ক্যাম্পে অজ্ঞাত গেরিলারা হামলা চালালে সেনাবাহিনীর এক সদস্য নিহত ও অন্য এক সদস্য গুরুতর আহত হয়েছেন। ৪২ রাষ্ট্রীয় রাইফেলসের ক্যাম্পে গেরিলারা এ সময় কমপক্ষে ১৫ মিনিট ধরে গুলিবর্ষণ করে।

আরো পড়ুন-
কওমি সনদের স্বীকৃতি: তসলিমারা কেন ভীত?