শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সুষ্ঠুভাবে সম্পন্ন হলো ফিরতি হজ ফ্লাইট  কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত 

বৃহস্পতিবার সাভারে আ. লীগের গণসংযোগ ও পথসভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের নির্বাচনী গণসংযোগ ও পথসভা আগামীকাল বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সাভারে অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় সাভার বাসস্ট্যান্ড ও দুপুর ১২টায় আশুলিয়ার ডেন্ডাবর আমার স্কুল প্রাঙ্গণে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে কর্মসূচি পালন করা হবে।

গণসংযোগ ও পথসভা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বুধবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।

বুধবার বেলা ১১টায় গাজীপুরের টঙ্গী কলেজ মাঠে কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী আওয়ামী লীগের নির্বাচনী গণসংযোগ ও পথসভা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গণসংযোগ ও পথসভা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে সভাপতিত্ব করেন -গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান।

আরো পড়ুন-
‘ছেলেরা আমার গায়ে হাত দিলে বিচ্ছিরি লাগে’
অশ্লীল যুগের পার্শ্ব চরিত্রের আদিম যুগের নির্যাতন
বন্ধ হলো জামালপুরে নিজামুদ্দীনপন্থীদের ইজতেমা

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ