রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

মানুষবিহীন যুদ্ধকপ্টার বানালো চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পর এবার মানবহীন যুদ্ধ হেলিকপ্টার আনল চীন। বিদেশের বাজারে বিক্রির জন্য প্রথম এই মানববিহীন যুদ্ধ হেলিকপ্টার প্রকাশ্যে আনছে দেশটি৷

দেশের উত্তর-পূর্বের তাইজিং প্রদেশে অনুষ্ঠিত হওয়া চতুর্থ চায়না হেলিকপ্টার এক্সপোতে প্রথম প্রদর্শিত হল হেলিকপ্টার AV500W-কে৷ কপ্টারটি তৈরি করেছে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পস অফ চায়না৷

অমুসলিমদের সাথে যেমন ছিলেন রাসূল সা.

মানববিহীন যুদ্ধ কপ্টারটির দৈর্ঘ্য ৭.২ মিটার, ওজন ৪৫০ কিলোগ্রাম ও গতিবেগ ঘণ্টায় ১৭০ কিলোমিটার৷
চীনা সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, ১২০ কিলোগ্রাম ওজনের অস্ত্র ও মালপত্র বহনে সক্ষম এই কপ্টার৷

এর অন্যতম নির্মাণকর্তা জিয়াং তাইয়ু জানিয়েছেন, গত অগস্ট মাসে প্রথম পরীক্ষায় সফল হয়েছে এই কপ্টার৷ এমনকি যেকোন স্থান ও পরিবেশে ওঠা-নামা করতেও সক্ষম এটি৷ চলতি বছরের মধ্যে কপ্টারটির চূড়ান্ত পরীক্ষা শেষ করতে চায় চীন৷ ২০১৮ থেকে শুরু হবে বিদেশে বিক্রি৷

বিশেষজ্ঞরা বলছে, আট কিলোগ্রাম ওজনের এয়ার-টু-গ্রাউন্ড মিসাইল বহনে সক্ষম এই কপ্টর৷ এতে রয়েছে ব়্যাডার হোমিং টেকনলগি৷ পাঁচ কিলোমিটার দূরে থাকা শত্রুকে নিমেষে আঘাত করতে পারবে এটি৷

এছাড়া রয়েছে বোম্বার মেশিন৷ চীনা মিডিয়া সূত্রের খবর, মধ্য-প্রাচ্যের যে সমস্ত দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে মূলত তাদের কাছেই এই কপ্টার বিক্রি করতে চায় চীন৷

আরো পড়ুন-

নির্বাচনকালীন সরকার সম্পর্কে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
কওমি স্বীকৃতি ও হাইয়াতুল উলইয়ার কাছে আমাদের প্রত্যাশা
মৃত্যুকে যেভাবে আলিঙ্গন করেন প্রিন্সিপাল হাবীব রহ.


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ