শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

বিশ্বসেরা মুসলিমের তালিকায় শীর্ষে এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বর্তমান বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিমের তালিকায় সবার উপরে রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। সম্প্রতি প্রকাশিত এক র‌্যাকিংয়ে এ তথ্য দেখা গেছে।

জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্রাটেজিক স্টাডিস সেন্টার তাদের ২০১৯ সালের প্রকাশিত সংস্করণে বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ করেছে।

তাদের ওই প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালের আগস্টে তুরস্কের প্রথম জনপ্রিয় প্রেসিডেন্ট নির্বাচিত হন এরদোগান। এরপর ২০১৮ সালের নির্বাচনেও ৫২ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন তিনি।

রাষ্ট্র কিংবা ক্ষমতা

এরদোগান ক্ষমতায় থাকার সময় তুরস্কে নজিরবিহীন অর্থনৈতিক প্রবৃদ্ধি, সংবিধান সংস্কার এবং বিশ্ব পরাশক্তি হিসেবে পুনরায় আবির্ভূত হয় তুরস্ক।

রয়্যাল ইসলামিক স্ট্রাটেজিক স্টাডিস সেন্টারের প্রকাশিত ২০১৬ ও ২০১৭ সালের তালিকায় অষ্টম অবস্থানে ছিলেন এরদোগান। এরপর গত বছরে তিন ধাপ এগিয়ে ৫ম স্থানে চলে আসেন তিনি।

এ ছাড়াও এ বছরের প্রভাবশালী মুসলিম তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং তৃতীয় স্থানে আছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল হুসাইন।

২০০৯ সাল থেকে রয়্যাল ইসলামিক স্ট্রাটেজিক স্টাডিস সেন্টার এই তালিকা প্রকাশ করে আসছে। চলতি মাসে দশম বারের মতো বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের এ তালিকা প্রকাশ করে তারা।

আরো পড়ুন-
নির্বাচনকালীন সরকার সম্পর্কে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
কওমি স্বীকৃতি ও হাইয়াতুল উলইয়ার কাছে আমাদের প্রত্যাশা
মৃত্যুকে যেভাবে আলিঙ্গন করেন প্রিন্সিপাল হাবীব রহ.


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ