বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

খাশোগি হত্যা সৌদির অনেক বড় ভুল: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের বলেছেন, তুরস্কে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা অনেক বড় ভুল। তবে তবে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান এ বিষয়ে অবগত ছিলেন না।

রোববার (২১ অক্টোবর) মার্কিন সম্প্রচারমাধ্যম ফক্সে তিনি এ মন্তব্য করেন আল জুবায়ের।

গত ২ অক্টোবর বিয়ে সংক্রান্ত কাগজ বিষয়ে সৌদি কনস্যুলেটে যাওয়ার পর নিখোঁজ হন জামাল খাশোগি। এ নিয়ে মুহূর্তেই তোলপাড় সৃষ্টি হয়।

শেষ পর্যন্ত বিভিন্ন চাপের মুখে রিয়াদ স্বীকার করে জামাল খাশোগিকে তারা হত্যা করেছে।

জুবায়ের আল আদেল বলেন, জামাল খাশোগির হত্যাকাণ্ড ছিল দুবৃর্ত্তদের অভিযান। এতে প্রত্যেকেই তাদের দায়িত্ববোধ ও কর্তব্য অতিক্রম করেছেন। তারা খাশোগিকে হত্যা করে ভুল করেছেন।

জামাল খাশোগি ইস্যুতে সৌদিকে বেশ চাপের মুখে ফেলে পশ্চিমা দেশগুলো। তারা এ হত্যাকাণ্ডের পেছনে সৌদি যুবরাজের হাত রয়েছে বলে অভিযোগ করার পর এক প্রকার কোণঠাসা হয় দেশটি।

এদিকে সৌদি বাদশাহ ‍ও যুবরাজ খাশোগির হত্যার বিষয়ে শোক প্রকাশ করেছেন। তারা খাশোগিপুত্র সালাহকে ডেকে পাঠিয়েছেন। পরিবারকে সমবেদনাও জানিয়েছেন।

তবে খাশোগিকে কিভাবে হত্যা করা হয়েছে বা তার মরদেহ কোথায় রাখা হয়েছে এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

ভিডিও গেমসের মতো হত্যা যাদের নেশা; খাশোগিকে নিয়ে তাদের এতো আহাজারি কেন?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ