শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া

ভারতে ‘পাকিস্তান জিন্দাবাদ’ লেখা বেলুন বিক্রির অপরাধে ৭ নারী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: ভারতের একটি মার্কেটে ‘পাকিস্তান জিন্দাবাদ’ লেখা বেলুন বিক্রির অভিযোগ মিলেছে। আর এই অভিযোগে চার নারীসহ সাতজনকে আটক করা হয়েছে।মধ্যপ্রদেশ রাজ্যের ভুপালের সান্তা’র বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সান্তার পুলিশ সুপার সন্তোষ সিং গর বলেন, 'একজন ফোন করে আমাদের জানায় যে এই সাতজন পাকিস্তানপন্থি বেলুন বিক্রি করছেন। আমরা জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আটক করেছি।’

তিনি আরও বলেন,'তাদের কাছ থেকে "পাকিস্তান" ও "জিন্দাবাদ" লেখা কোনো বেলুন আমরা উদ্ধার করতে পরিনি। তবে যে বেলুনগুলো উদ্ধার করতে পেরেছি সেগুলোতে তারার ছবি ছিল।' কোন দোকান থেকে বেলুনগুলো সংগ্রহ করা হয়েছিল তা জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া বেলুনের ছবিগুলোতে ‘পাকিস্তান জিন্দাবাদ’ লেখা আছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পাকিস্তান লেখা বেলুনগুলো নিশ্চিহ্ন করে ফেলা হয় বলে  ধারণা করা হচ্ছে।

আরো পড়ুন-  আফগানিস্তানে চলছে নির্বাচন: নিহত ১০ প্রার্থী 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ