শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেশের ৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়বৃষ্টির সম্ভাবনা ফিলিস্তিনি রাষ্ট্রদূতের মধ্যাহ্নভোজে ইসলামী আন্দোলনের নেতারা দক্ষিণখানে জমিয়তের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংবিধান সংস্কারে পৃথক সংসদ অধিবেশন আহ্বানের দাবি খেলাফত মজলিসের ‘বারবার নাগরিকত্ব প্রমাণে বাধ্য করা সংবিধান ও গণতন্ত্রের ওপর আঘাত’ সুষ্ঠুভাবে সম্পন্ন হলো ফিরতি হজ ফ্লাইট  কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’ 

দ.আফ্রিকায় আগুনে পুড়ে দুই ভাইসহ চার বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দক্ষিণ আফ্রিকার একটি মুদি দোকানে অগ্নিকাণ্ডে দুই ভাইসহ চার বাংলাদেশি নিহত হয়েছেন।

শনিবার (২০ অক্টোবর) নর্থওয়েস্ট প্রভিংসের ব্রিটস শহরে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- ফেনীর দাগনভূইয়া উপজেলার আনোয়ার, তার ভাই মোশারফ, মামা মমিন এবং জামালপুরের ইব্রাহীম।

স্থানীয় ব্যবসায়ী বাদশা জানান, ভোর ২টায় তাদের দোকানে আগুন লাগে। ওই সময় তারা দোকানের ভেতরে ছিলেন। আগুন লেগে গেলে তারা দোকান থেকে আর বের হতে পারেনি।

সকালে ফায়ার সার্ভিস খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।ফরেনসিক বিভাগের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি খতিয়ে দেখছেন।

আরো পড়ুন-‘কওমি স্বীকৃতি যেন কারও রাজনৈতিক সুবিধা আদায়ের হাতিয়ার না হয়’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ