শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া জমিয়তের হাজারীবাগ থানা কাউন্সিল, ৪১ সদস্যের নতুন কমিটি ইসলামী আন্দোলন নেতার ইন্তেকাল, পীর সাহেব চরমোনাইয়ের শোক বিশ্বে কওমি মাদরাসা শিক্ষার্থীর প্রায় ৬০ শতাংশই বাংলাদেশে! প্রথমবারের মতো তাফসির প্রতিযোগিতার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন

‘ফিলিস্তিন প্রশ্নে জাতিসংঘ কেবল দর্শকের ভূমিকায় থাকতে পারে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৃহস্পতিবার ‘ফিলিস্তিন প্রশ্নসহ মধ্যপ্রাচ্য পরিস্থিতি’ বিষয়ক এক মুক্ত আলোচনায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ওআইসির সভাপতি হিসেবে প্রদত্ত বক্তব্যে বলেছেন, ফিলিস্তিন প্রশ্নে নিরাপত্তা পরিষদ কেবল দর্শকের ভূমিকায় থাকতে পারে না। ওআইসি সতর্ক করে দিতে চায়, এক্ষেত্রে চলমান রাজনৈতিক অচলাবস্থা মোটেও গ্রহণযোগ্য নয়।

সম্মিলিত আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে এই ফিলিস্তিন প্রশ্ন হতে পারে একটি লিটমাস পরীক্ষা’-এমন অভিমত পোষণ করে রাষ্ট্রদূত মাসুদ বলেন, এর সমাধান আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক ব্যবস্থা এবং শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে সাহায্য করবে।

জাতিসংঘের রেজুলেশনসমূহ, মাদ্রিদ নীতি এবং আরব শান্তি প্রক্রিয়াসহ আন্তর্জাতিকভাবে ঐকমত্যে পৌঁছানো বিচার্য বিষয়ের উপর ভিত্তি করে ফিলিস্তিন সমস্যার সমাধান করতে হবে।

ইসরাইলের আগ্রাসনের নিন্দা জানিয়ে তিনি বলেন, এর ফলে পূর্ব জেরুজালেমের জনমিতিক গঠন, অবস্থান ও চেহারা এমনভাবে পাল্টে দিয়েছে যার ফলে এই ভূখণ্ড সাবলীল ফিলিস্তিনি পরিবেশ থেকে একেবারেই আলাদা হয়ে গেছে।

সহিংসতায় বেসামরিক মানুষের প্রাণহানিতে উদ্বেগ জানিয়ে এই পরিস্থিতিতে নিরাপত্তা পরিষদের কাছে ইসরাইলি অবরোধ সরিয়ে দেওয়ার পদক্ষেপ গ্রহণ এবং সঙ্কট সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মাসুদ।

রাষ্ট্রদূত মাসুদ বলেন, সহিংসতা ও বেসামরিক নাগরিগদের হতাহতের ঘটনা বেদনাদায়কভাবে বেড়েই চলেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখের সামনেই হত্যা করা হচ্ছে শিশু ও শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের।

এমন পরিস্থিতিতে ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত জাতীয় আকাঙ্ক্ষা ও আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমান্ত বণ্টন অনুযায়ী স্বাধীন, সার্বভৌম ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আরো পড়ুন- গুম হয়ে গেলেন ইন্টারপোল প্রধান

সাহসী ভূমিকার জন্য প্রিন্সিপাল হাবীব সিংহপুরুষ খেতাব পেয়েছেন’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ