বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’

ইসলামী আন্দোলনের খুলনার ৬ আসনে প্রার্থী চূড়ান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ৬ টি সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী চূড়ান্ত ঘোষণা করা হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়ার সেলের প্রধান সম্মন্বয়কারী শেখ মুহা. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ১ আসনে লড়বেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার সহ সভাপতি মাওলানা আবু সাঈদ, খুলনা ২ আসনে লড়বেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল, খুলনা ৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি অধ্যক্ষ মাওলানা মুজ্জাম্মিল হক, খুলনা ৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমদ, খুলনা ৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুজিবর রহমান ও খুলনা ৬ আসনে ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা জেলার সভাপতি মাওলানা গাজী নুর আহমেদ।

খুলনার ৬ আসনের প্রার্থীগণ ইতেমধ্যেই স্ব স্ব এলাকায় গণসংযোগ শুরু করেছেন বলে জানা গেছে।

শেখ নাসির উদ্দিন জানান, আগামী ৯ নভেম্বর দলের আমীর চরমোনাই পীর খুলনায় আসছেন ঐ দিন নগরীর ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বরে আয়োজিত জনসভায় খুলনার ৬ টি আসনের প্রার্থীদের তিনি খুলনাবাসীর কাছে পরিচয় করিয়ে দেবেন।

মসজিদে নববীর নতুন মুয়াজ্জিনের আজান ভাইরাল (ভিডিও)

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ