শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী?

ঝুলন্ত রশি ছিঁড়ে জাহাজের নাবিক নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ-ভারত নৌ প্রটোকল রুটের লাইটার জাহাজ এমভি আয়শা বিবি থেকে পশুর নদীতে পড়ে যান। তারপর থেকে লস্কর আসলাম হোসেন মামুন নামে এক নাবিক নিখোঁজ ।

মঙ্গলবার (৯ অক্টোবর) সকাল ১০টায় ঝুলন্ত রশি ছিঁড়ে মোংলা জেটি সংলগ্ন নদীতে পড়ে যান তিনি। ঘটনার পর  লাইটার শ্রমিক ইউনিয়ন, কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশ তার উদ্ধার অভিযান শুরু করেছে ।

প্রটোকল রুটের ওই লাইটার জাহাজ ভারতে যাওয়ার জন্য দু্ই দিন আগে মোংলা বন্দরে অবস্থান নেয়। সকালে নাবিকরা জাহাজের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিল। এমন সময় ঝুলন্ত রশি ছিঁড়ে নদীতে পড়ে যান মামুন।

ঘটনার পর মোংলা থানা পুলিশ ও লাইটার শ্রমিক ইউনিয়নের নেতারা ঘটনাস্থল পরিদর্শন ও উদ্ধার তৎপরতা শুরু করে। লাইটার জাহাজের মাস্টার মুহাম্মদ এ ঘটনা পর দুপুরে মোংলা থানায় সাধারণ ডায়েরি করেছেন।

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

‘স্বাধীনতার পর আ’লীগের সবচে বড় কাজ সংসদে কওমি সনদের বিল পাশ’

আরএম/