বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ইমরানের বিরুদ্ধে আন্দোলনের ডাক নওয়াজ শরীফের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সভায় সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাওয়ায় সিদ্ধান্ত হয়েছে।

গতকাল সোমবার পিএমএল-এন দলের প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের উপস্থিতিতে দলটির নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় দলটির নেতারা ইমরানের নেতৃত্বাধীন তেহরিক-ই-ইনসাফ কোয়ালিশন সরকারের সমালোচনা করে বলেন, বিরোধী দলের সদস্যদের ওপর যে `রাজনৈতিক নির্যাতন` চালানো হচ্ছে তা কখনোই গ্রহণযোগ্য নয়। আমরা আন্দোলনের মাধ্যমে তা রুখে দিতে চাই। নওয়াজ শরীফ ইমরান খানের বিরুদ্ধে আন্দোলনে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে সোমবারের সভায় দলটির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা শাহবাজ শরীফের গ্রেফতার হওয়ার ঘটনায় নওয়াজ শরীফ বলেন, ইমরানের নির্দেশেই শাহবাজ শরীফকে গ্রেফতার করা হয়েছে।

বিরোধীদের দমন করার জন্য ইমরান খান যে আগ্রাসী নীতি পরিচালনা করছে তার তীব্র নিন্দা জানান কমিটির সদস্যরা।

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

প্রসঙ্গত, জেল থেকে বের হওয়ার পর এটি ছিল নওয়াজ শরীফের প্রথম কোনো রাজনৈতিক সভা। এর মাধ্যমে তিনি আবার রাজনীতিতে সক্রিয় হলেন।

জানা যায়, অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে জনসভা এবং বিভিন্ন অঞ্চলের নেতাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে নওয়াজ দলটিতে তার রাজনৈতিক অংশগ্রহণ শুরু করবেন। এ সময় তিনি উপ-নির্বাচনে অংশ নেওয়া দলটির প্রার্থীদের সঙ্গেও বৈঠক করবেন বলে জানানো হয়।

উল্লেখ্য, চলতি বছরের জুনে লন্ডন যাওয়ার পর থেকে নওয়াজ শরিফ পাকিস্তানের রাজনীতি থেকে বিচ্ছিন্ন। এরপর ৬ জুলাই দুর্নীতির মামলায় আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দেন। এছাড়াও মেয়ে মরিয়ম নওয়াজকে ৭ বছরের এবং মরিয়মের স্বামী সফদরকে এক বছরের কারাদণ্ড দেন আদালত।

এরপর ১৩ জুলাই নওয়াজ এবং মরিয়ম পাকিস্তানে আসলে বিমানবন্দরেই তাদের গ্রেফতার করে লাহোরের আদিয়ালা কারাগারে প্রেরণ করা হয়। এরপর ১৯ সেপ্টেম্বর নওয়াজ শরিফ তার মেয়ে মরিয়ম এবং জামাতা সফদরকে জামিনে মুক্তি দেয় আদালত। সূত্র: ডন।

‘স্বাধীনতার পর আ’লীগের সবচে বড় কাজ সংসদে কওমি সনদের বিল পাশ’

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ