বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

সৌদি দূতাবাসে তল্লাশির অনুমতি চায় তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আয়োর ইসলমা: ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে নিখোঁজ সাংবাদিক খাশোগিকে খোঁজতে তল্লাশির অনুমতি চেয়েছে তুরস্ক। খবর এনডিটিভির

এর আগে সাংবাদিক কাশোগি নিখোঁজ হওয়ার বিষয়ে সৌদি আরবের রাষ্ট্রদূতকে তুরস্কে ডেকে পাঠায় তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়।

তুরস্কের কূটনৈতিক সূত্র কর্তৃক জানা যায়, তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী সেদাত ওনাল আঙ্কারায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকেছেন রোববার।

রাষ্ট্রদূতকে তুর্কি উপমন্ত্রী বলেন, ‘আমরা খাশোগির নিখোঁজ রহস্য উন্মোচনে সৌদি আরবের পূর্ণ সহযোগিতা চাই।’

ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশে পর বৃহস্পতিবার নিখোঁজ হন স্বেচ্ছা-নির্বাসিত সৌদি সাংবাদিক জামাল খাশোগি। তিনি মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্টে নিয়মিত কলাম লিখতেন। কলামে সৌদি আরবের রাজ পরিবারের সমালোচনা করতেন।

তুরস্ক শনিবার জানায়, জামাল খাশোগিকে কনস্যুলেটের ভেতরে ঢোকার পর খুন করা হতে পারে তবে এ অভিযোগ অমূলক বলে দাবি করেছে সৌদি আরব।

সাংবাদিক খাশোগিকে হত্যার অভিযোগ সৌদির বিরুদ্ধে

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ