বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

দুর্নীতি মামলায় নওয়াজের ভাই শাহবাজ শরিফ গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই এবং বিরোধী দল- পিএমএলএন’র সভাপতি শাহবাজ শরিফ।

শুক্রবার রাতে তাকে আটক করে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো- এনএবি।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা আসিয়ান হাউজিংয়ের দুর্নীতির অভিযোগে অভিযুক্ত শাহবাজ শরিফ।

জানা যায়, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী থাকাকালীন ১৪শ’কোটি রুপির আসিয়ান হাউজিং স্কিম এবং পানি বিশুদ্ধকরণ প্রকল্পে দুর্নীতির সাথে জড়িত ছিলেন শাহবাজ। নিয়মবহির্ভূতভাবে পছন্দের প্রতিষ্ঠানকে ঠিকাদারি পাইয়ে দেয়ারও অভিযোগ তার বিরুদ্ধে।

তিনটি মামলায় আটক শাহবাজকে রিমান্ডে নিতে আজ লাহোরের আদালতে আবেদন করা হবে বলে জানা গেছে।

আর্থিক অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় এর আগে মেয়ে ও জামাতাসহ দণ্ডিত হন নওয়াজ শরিফ। বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন তারা।

নওয়াজ শরীফের আকস্মিক কারামুক্তির নেপথ্য নায়ক?

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ