শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামি আইন বাস্তবায়নে বাধা ক্ষমতার লোভ ও স্বার্থ: মাওলানা ফজলুর রহমান সমাজ ও রাষ্ট্রের কল্যাণে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: জমিয়ত সভাপতি ফাজিল-কামিল মাদরাসায় সব ধরনের নিয়োগ বন্ধের নির্দেশ কাশ্মীরের মসজিদে অভিন্ন জুমার খুতবার প্রস্তাবে তীব্র প্রতিক্রিয়া জুমার দুই খুতবার মাঝখানে কোন দোয়া পড়বেন? মৌলভীবাজার জেলা জমিয়তের নতুন কমিটি গঠন যুক্তরাষ্ট্র সফরে যেসব কর্মসূচিতে যোগ দিচ্ছেন পীর সাহেব চরমোনাই কক্সবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ ছয় মাসে ৫৩৫২ মক্তব প্রতিষ্ঠা করেছে জমিয়তে উলামায়ে হিন্দ মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা

ইরানের বিরুদ্ধে করা ইসরাইলের অভিযোগ প্রত্যাখ্যান করল আইএইএ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানে গোপন পারমাণবিক গুদাম রয়েছে বলে জাতিসংঘে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে দাবি করেছেন, তা আমলে নিতে অস্বীকৃতি জানিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)।

জাতিসংঘের পরমাণুবিষয়ক এ তদারকি সংস্থার মহাপরিচালক ইউকিয়া আমানো এক বিবৃতিতে বলেছেন, ইরানের কথিত গোপন পরমাণু স্থাপনা সম্পর্কিত তথ্য তার সংস্থাকে দেয়া হয়েছে; কিন্তু এসব তথ্যকে আমলে নেয়া হয়নি।

আমানো বলেন, আইএইএ বিগত বছরগুলোতে ধারাবাহিকভাবে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে গভীরভাবে নজরদারি করেছে। কাজেই সব কিছুর আগে এ সংস্থার স্বাধীনতা ও গ্রহণযোগ্যতা রক্ষা করতে হবে।

ইউকিয়া আমানো তার বিবৃতিতে সরাসরি ইসরাইলি প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে কথা না বললেও নেতানিয়াহুর ইরানসংক্রান্ত দাবির পর এই প্রথম আইএইএর পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হল।

ইউকিয়া আমানোর বিবৃতিতে আরও বলা হয়েছে, এটি মনে রাখতে হবে- বর্তমান তদারকি ব্যবস্থার আওতায় আইএইএ যখন প্রয়োজন মনে করবে, তখন ইরানে পর্যবেক্ষক পাঠাবে।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

ইন্দোনেশিয়ার বিপদে পাশে থাকবে বাংলাদেশ

-আরএম