বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

সাংবা‌দিক মারধরের অভিযোগে জাবির ৭ শিক্ষার্থী ব‌হিস্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক ও এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৭ শিক্ষার্থীকে সাময়িক ব‌হিস্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সহকারী-রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪২ তম আবর্তনের নেজামউদ্দিন নিলয়, লোক প্রশাসন বিভাগের ৪৭ তম আবর্তনের রাফিউল সিকদার আপন, লোক প্রশাসন বিভাগের ৪৭ তম আবর্তনের সোহেল রানা, বাংলা বিভাগের ৪৫ তম আবর্তনের শুভাশিষ শুভ, লোক প্রশাসন বিভাগের ৪৭ তম আবর্তনের মোস্তাফিজুর রহমান, ইফতেখার উদ্দিন এবং আমিনুল ইসলাম।

প্রসঙ্গত, গত সোমবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের সামনে মারধরের শিকার হন চ্যানেল আই অনলাইনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহমুদুল হক সোহাগ ও জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের এক ছাত্রী।

মারধরের ঘটনায় প্রক্টর ও উপাচার্য বরাবর মৌখিক ও লিখিত অভিযোগপত্র প্রদান করেছিল মারধরের শিকার হওয়া সংবাদিকরা। এই অভিযোগপত্রের বিষয়ে তদন্ত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি তাদের তদন্তের ভিত্তিতে এসব শিক্ষার্থীদেরকে বহিষ্কার করে।

চালু হয়েছে কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

আরও পড়ুন: এখন সরকারি মাদরাসার ছাত্ররা কওমিতে এসে পরীক্ষা দেবে: আল্লামা শফী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ