বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৮৩২, আহত ৫৪০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ায় এখনও চলছে মৃত্যু মিছিল ৷ একদিকে জোড়া ভূমিকম্প তো অন্যদিকে সুনামির দাপট ৷

এই সাঁড়াশি অভিযানে আপাতত ধুঁকছে ইন্দোনেশিয়া ৷ এটি সংবাদ সংস্থার খবরের সূত্র অনুযায়ী মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ৮৩২ ছাড়িয়েছে ৷

ইন্দোনেশিয়া সরকারের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে ৷ জোড়া প্রাকৃতিক বিপর্যয়ে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইন্দোনেশিয়ার পালূ শহর ৷

এখনও পর্যন্ত প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দফতর উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে ৷ বহু জায়গা থেকে উদ্ধার করা হচ্ছে মৃত পচাগলা দেহ ৷

এর আগে গত পরশু জোড়া ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাকার্তা সহ সমগ্র ইন্দোনেশিয়া ৷ রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা উঠেছিল ৭.৫ ৷

সূত্রের খবর কেবলমাত্র পালূ শহরেই মৃতের সংখ্যা ৪২০ ছাড়িয়েছে ৷ গুরুতর আহত হয়েছেন ৫৪০ জন ৷ হাসপাতালে বিপুল সংখ্যক আহত মানুষ ভর্তি ৷ সেখানেও প্রাণ হারাচ্ছেন অনেক মানুষ ?

বেশ কিছু সরকারি বিমান ত্রাণ সামগ্রী ও চিকিৎসার সরঞ্জাম নিয়ে রওনা দিয়েছে বিভিন্ন প্রান্তে ৷ বিমানবন্দর আগামী কিছুদিনের জন্য বাণিজ্যিক কাজের জন্য বন্ধ থাকবে ৷ প্রায় সাড়ে তিন লক্ষ জনসংখ্যা বিশিষ্ট পালূ শহর তছনছ হয়ে গিয়েছে ৷

আগামী সংসদে দেখা যেতে পারে ডজনখানেক আলেম সাংসদ

এটি/অাওয়ার ইসলাম

আপনার ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয়- ক্লিক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ