বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


‘কুরআনের শিক্ষা ছাড়া মানুষ প্রকৃত মানুষ হতে পারে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমদাদ ফয়েজী: ঐতিহ্যবাহী শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (এম.এ) মাদরাসা পাঠানটুলা, সিলেট এর শাখা প্রতিষ্ঠান শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা নাজিরেরগাঁও শাখায় অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় অধ্যক্ষ মাওলানা মো: লুৎফুর রহমান এর সভাপতিত্বে ও মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার এর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করেন মাদরাসার শিক্ষক মাওলানা আজিজুর রহমান। ইসলামী সঙ্গীত পরিবেশন করেন ইমরান আনসারী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সুপার মুহাম্মদ ইমদাদুল হক। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী হাফিজ আব্দুল হাই হারুন।

নূরানি পদ্ধতিতে কুরআন শিক্ষা

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন লেখক ও গবেষক মাওলানা শামসীর হারুনুর রশীদ, আব্দুল মছব্বির, মন্তাজ আলী, মাহমুদুল হাসান, কাওছার হাবিব, জগলু মিয়া প্রমুখ।

ভারপ্রাপ্ত সুপার মুহাম্মদ ইমদাদুল হক উপস্থিত অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে আগামী কেন্দ্রীয় ও বার্ষিক পরীক্ষায় ছাত্রছাত্রীরা যাতে ভালো ফলাফল অর্জন করতে পারে, সেদিকে অভিভাকদের সচেতন হওয়ার ও কার্যকর ভূমিকা পালনের আহবান জানান।

তিনি অভিভাবকদের কাছে আগামী শিক্ষাবর্ষের জন্য আরোও বেশি করে ছাত্রছাত্রী কামনা করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে সন্তানকে দ্বীনী শিক্ষা দানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।

তিনি বলেন, কুরআনে বর্ণিত হয়েছে, কিয়ামাত দিবসে অনেক সন্তানেরা তাদের মা-বাবার ওপর অভিযোগ করবে, মাতাপিতাকে অপদস্থ করবে, পদদলিত করবে। যারা সন্তানকে দ্বীনী শিক্ষা অর্জনের সুযোগ করে দিবেন তারা এ কঠিন পরিস্থিতি থেকে মুক্ত থাকবেন ইনশাআল্লাহ।

তিনি সন্তানদের লেখাপড়া ও নৈতিকতার মান উন্নয়নে অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানের গড়ে তুলতে হয় পিতামাতা ও অভিভাবককেই। তারা সামান্য সময় প্রতিষ্ঠানে থাকে আর অবশিষ্ট পুরো সময় থাকে বাসা-বাড়িতে, আপনাদের পাশে।

সন্তানদের প্রতি সচেতন থাকবেন। একজন প্রকৃত মুমিন হিসেবে গড়ে তুলবেন, নিয়মিত তাদের লেখাপড়া, হোমওয়ার্ক, খেলাধুলা, আচার-আচরণ ও চলাফেরার প্রতি বিশেষ দৃষ্টি রাখবেন।

মাওলানা শামসীর হারুনà§