আওয়ার ইসলাম: জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাঠামো বৈষম্যমূলক উল্লেখ করে জাতিসংঘের অধীনে নতুন বিশ্ব-ব্যবস্বাপনা গড়ে তোলার আহ্বান জানালেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান। মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মানবতার পক্ষে কাজ করছে না বলে এর কঠোর নিন্দা করে এরদোগান বলেন, জাতিসংঘকে ১৯৪ দেশের প্রতিনিধিত্ব করতে হবে, পাঁচ মোড়ল রাষ্ট্রের নয়।
তিনি অভিযোগ করেন, এ মুহূর্তের অধিক গুরুত্বপূর্ণ এ ইস্যু নিয়ে না ভেবে জাতিসংঘ মাত্র পাঁচটি দেশের স্বার্থ নিয়ে ভাবছে, যাদেরই শুধু ভেটো (আমি মানি না) দেয়ার অধিকার আছে।
৫টি দেশের স্থায়ী সদস্যের ধারণা বাদ দিয়ে নিরপাত্তা পরিষদকে ঢেলে সাজাতে এরদোগান বিশ্বনেতাদের আহ্বান জানিয়ে বলেন, এটিকে বিশেষ করে নিরাপত্তা পরিষদকে নতুনভাবে পুনর্গঠন ছাড়া এর থেকে উত্তোরণ হওয়ার কোনো উপায় নাই। সুতরাং, আগামী প্রজন্মকে বাঁচাতে ও আক্রান্ত জনপদকে রক্ষা করতে কার্যকর বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে হবে।
এ সময় তিনি জাতিসংঘের কাঠামোয় সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্য মানেই গোটা বিশ্ব নয়। বিশ্বে ন্যায় প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের ১৯৪টি দেশেরই নিরাপত্তা পরিষদে একই ধরনের অধিকার থাকা উচিত।
এরদোগানের জন্য জীবন দিয়ে দেব (ভিডিও)
এরদোগান সতর্ক করে বলেন, নিরাপত্তা পরিষদের সংস্কার না করলে জাতিসংঘ ইমেজ সংকটে পড়বে। কেননা মাত্র ৫টি দেশের কাছে সকল ক্ষমতা কুক্ষিগত থাকায় জাতিসংঘ সঠিক পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে। শান্তি ও কল্যাণের মাধ্যমে মানবতার প্রত্যাশা পূরণের ক্ষমতা থেকে জাতিসংঘ দূরে সরে গেছে বলেও অভিযোগ করেন এরদোগান।
তিনি বসনিয়া, রুয়ান্ডা নিয়ে জাতিসংঘের অতীত সাফল্য এবং ফিলিস্তিনিদের নিয়ে অঙ্গীকারের কথা মনে করিয়ে দেন। আবার সাফল্যের দিকে ধাবিত হতে নিরাপত্তা পরিষদ পুনর্গঠিত করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
এরদোগান বলেন, আমরা বিশ্বাস করি যে, পাঁচ ক্ষমতাধর রাষ্ট্রের চেয়ে বড় শক্তি বাকি বিশ্ব এবং মানবতার স্বার্থ্যেই আমাদের কণ্ঠস্বর এক জায়গায় এসে মিলিত হয়।
পুরো বক্তব্যেই তিনি নিরাপত্তা পরিষদের সদস্য ভেটো দেয়ার অধিকারী পাঁচ ক্ষমতাধর রাষ্ট্র যুক