বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

মিয়ানমার সেনাদের রাজনীতি বন্ধের আহ্বান জাতিসংঘের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  রাজনীতি থেকে সেনাবাহিনীকে সরিয়ে দেওয়ার পাশাপাশি শাসন ব্যবস্থায় তাদের বাড়তি প্রভাবের ইতি ঘটানো উচিৎ। এ বিষয়ে দেশটির বেসামরিক সরকারের পক্ষ থেকে আরও বেশি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

আজ (মঙ্গলবার) জাতিসংঘের তদন্তকারীরা এক প্রতিবেদনে বলেছে, যে পাঁচটি নিষিদ্ধ কাজকে গণহত্যা হিসেবে গণ্য করা হয় তার চারটিই করেছে মিয়ানমারের সেনাাবাহিনী।

চাকরি আপনাকে খুঁজছে

জাতিসংঘের প্রতিবেদনে আরও বলা হয়েছে, মিয়ানামারে রোহিঙ্গা গণহত্যার দায়ে দেশটির শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তাদের বিচারের দাবি পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ।

মিয়ানমারের কথিত বেসামরিক সরকারের প্রধান অং সান সুচি এরইমধ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে হত্যা-নির্যাতনের বিষয়ে সেনাবাহিনীর প্রতি সমর্থন জানিয়েছেন।

গত মাসে জাতিসংঘের তদন্তরকারীরা তাদের তদন্ত প্রতিবেদন প্রকাশ করে জানায়, রোহিঙ্গা নিধনযজ্ঞে সেনাবাহিনী জড়িত রয়েছে।

তারা বলেছিলেন, রাখাইনে রোহিঙ্গা গণহত্যায় ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকায় মিয়ানমারের সেনা কর্মকর্তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।

প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনীর সঙ্গে বেসামরিক কর্তৃপক্ষও এই নিধনযজ্ঞে ইন্ধন জুগিয়েছে।

গতমাসের পর আজ আবারও একই আহ্বান জানালো জাতিসংঘ। অপরাধী সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি এবং মিয়ানমার সেনাবাহিনীর কাছে অস্ত্র বিক্রি বদ্ধেরও দাবি জানিয়েছে জাতিসংঘের তদন্ত কমিশন।

সূত্র: পার্সটুডে

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার
এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ