শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

জাতিসংঘের সঙ্গে আজ বিএনপি প্রতিনিধিদের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী নির্বাচন ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে আজ বৈঠকে বসছে বিএনপির একটি প্রতিনিধি দল। এই দলের নেতৃত্ব দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা) সংস্থাটির রাজনীতিবিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল মিরোস্লাভ জেনকার সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

বৈঠকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম বেগম খালেদা জিয়ার মুক্তি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মির্জা ফখরুল দলের পর্যবেক্ষণ তুলে ধরবেন বলে দলের একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সফরে জাতিসংঘের মহাসচিব এন্তোনি গুতেরাসের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক হতে পারে। আজকের বৈঠকে যোগ দেয়ার উদ্দেশে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে মঙ্গলবার মধ্যরাতে নিউইয়র্কের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছেন বিএনপি মহাসচিব ।

এ ছাড়াও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক হুমায়ুন কবির লন্ডন থেকে নিউইয়র্কে গিয়ে বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে।

গত ২৪ আগস্ট জাতিসংঘ মহাসচিবের পক্ষে রাজনীতিবিষয়ক সহকারী মহাসচিব মিরোস্লাভ জেনকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বরাবর একটি চিঠি পাঠান। এতে জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরে বিএনপির নেতাদের সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় দুঃখ প্রকাশ করে দলের নেতাদের জাতিসংঘের সদর দপ্তরে আমন্ত্রণ জানানো হয়।

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ