শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

চীন পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে হামলা, নিহত ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনে পথচারীদের ওপর গাড়ি তুলে দেয়ায় নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৩ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটির হুনান প্রদেশের একটি ব্যস্ত সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত চালক ইয়াং জানয়ুনকে (৫৪) আটক করেছে পুলিশ।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রদেশের হেনজিয়াং নগরীর বিনজিয়াং স্কয়ারে এ ঘটনা ঘটে।

তবে এটি সন্ত্রাসী কর্মকাণ্ড কিনা তা এখনও নিশ্চিত করতে পারেননি স্থানীয় সরকারী কর্মকর্তারা।
বেইজিং ইউথ ডেইলি জানায়, এর আগেও অগ্নিসংযোগ ও মাদকদ্রব্য সংক্রান্ত মামলায় বেশ কয়েক বছর কারাগারে ছিলেন ওই গাড়ির চালক।

এর আগে ২০১৩ সালে রাজধানী বেইজিংয়ের টাইনানমেন স্কয়ারে পথচারীদের ওপর গাড়ি তুলে দেয়া হয়েছিল। সেসময় পাঁচজন নিহত ও ৩৮ জন আহত হয়েছিলেন।

পুলিশ ওই ঘটনাকে আত্মঘাতী হামলা বলে দাবি করেছিল। স্থানীয় মুসলিম উইঘুর সংখ্যালঘু সম্প্রদায়কে এর জন্য দায়ী করা হয়েছিল।

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ