বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

কুমিল্লায় ব্যবসায়ী যুবকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লার চান্দিনায় ছোটন ভূইয়া (২৮) নামে এক তরুণ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার মাধাইয়া-মীরগঞ্জ এলাকার কুমিল্লা সিএনজি পাম্প সংলগ্ন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ছোটন ভূইয়া চান্দিনার মাধাইয়া ইউনিয়নের মীরগঞ্জ গ্রামের মৃত আয়েত আলী ভূইয়ার ছেলে। তিনি রাজধানীর কুড়িল-ভাটারা এলাকায় স্টেশনারি ব্যবসা করতো।

নিহতের স্ত্রী আসমা আক্তার জানান, ছোটন ঢাকায় ব্যবসা করলেও প্রতি সপ্তাহে বাড়িতে আসতো। বুধবার রাত ১০টায় আমাকে ফোন করে জানায় তিনি বাড়িতে আসার জন্য সায়েদাবাদ থেকে বাসে উঠেছেন।

রাত ১টার দিকে আমি তার মোবাইলে ফোন করলে ফোনটি রিসিভ হয় ঠিকই কিন্তু তিনি কোন কথা বলেননি। তখন অনেক মানুষের গোলযোগ শোনা গেছে। তারপর থেকে মোবাইল ফোনটিও বন্ধ পাই। ভোরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পাই মহাসড়কের পাশে তার লাশ পড়ে আছে।

মাধাইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহাম্মাদ অহিদ উল্লাহ জানান, ধারণা করা হচ্ছে তাকে পূর্ব পরিকল্পিত ভাবেই হত্যা করা হয়েছে। আমরা মরদেহ দেখার পর থানা পুলিশে খবর দেই।

এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সামছুল ইসলাম জানান, নিহতের মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে।

ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় নিহতের পরিবার থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।

এটি/আওয়ার ইসলাম

Ecommers-cover-bsofty

ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ