বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

শায়েখ আরেফির জুমআর খুতবা ও দাওয়াতি কাজে বাধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম: সাম্প্রতিক সময়ে সৌদিতে স্বাধীনচেতা ধর্মীয় ব্যক্তিদের আটকের খবর প্রদানকারী টুইটার একাউন্ট ‘ডিটেনইনস অব অপিনিয়ন’ জানিয়েছে, সৌদি সরকার প্রসিদ্ধ দায়ী ডক্টর মুহাম্মাদ আরেফিকে সৌদির সকল মসজিদে খুতবা প্রদান ও সব ধরনের দাওয়াতি কর্মকাণ্ড থেকে বাধা দিয়েছে বলে তারা নিশ্চিত হয়েছে।

ইতোপূর্বে এই একাউন্ট এক টুইট বার্তায় জানায়, সৌদির সরকারি কৌসুলিরা শায়েখ সালমান আওদাহ, আলি উমরি ও আওয আল কারনিকে সন্ত্রাসের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে বিশেষায়িত ফৌজদারী আদালাতে তাদের মৃত্যুদন্ডাদেশ দাবি করে।

উল্লেখ্য, সৌদি আরবে মুহাম্মাদ বিন সালমান ক্রাউন প্রিন্স হওয়ার পর থেকেই সৌদিতে ব্যাপক দমনাভিযান শুরু হয়; প্রায় একশ ধর্মীয় ব্যক্তিত্বকে কোনো কারণ ছাড়াই গোপনে আটক করা হয়।

তবে ফাস হওয়া বিভিন্ন তথ্যে জানা যাচ্ছে, আটকদের অনেকে যেসব অপরাধ করেনি সেগুলোও স্বীকার করতে বাধ্য করা এবং সরকারের নীতি-বিরোধী অবস্থান থেকে সরে আসার জন্য নির্যাতনও করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

বিসফটি – বিস্তারিত জানুন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ