বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

মৃত্যুর গুজব; সুস্থ আছেন হজরতজি হাজী আব্দুল ওয়াহাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পাকিস্তানের তাবলিগ জামাতের আমির হজরতজি হাজী মুহাম্মদ আব্দুল ওয়াহাব -এর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। হাজী সাহেবের মৃত্যুর খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন পাকিস্তানের তাবলিগের অন্যতম শীর্ষ মুরুব্বি মাওলানা তারিক জামিল।

মাওলানা তারিক জামিল ফেসবুকে তার নিজস্ব টাইমলাইনে রাইবেন্ড তাবলিগ মারকাজের বরাত দিয়ে জানান, হাজী সাহেবের মৃত্যুর ব্যাপারে সোস্যাল মিডিয়ায় মিথ্যে সংবাদ ছড়ানো হয়েছে। তিনি এখন সুস্থ আছেন এবং হাসপাতালে ভর্তি রয়েছেন।

মাওলানা তারিক জামিল হাজী সাহেবের মৃত্যুর সংবাদ বিশ্বাস না করতে সকলকে আহ্বান জানিয়েছেন। সাথেসাথে হাজী সাহেবের সুস্থতা কামনা করে মুসলিম উম্মাহর কাছে দোয়া চেয়েছেন তিনি।

উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে পাকিস্তান তাবলিগ জামাতের শীর্ষ এ মুরুব্বি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিসফটি – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ