শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

নেদারল্যান্ডসে ইসলামবিরোধী কার্টুনের বিষয়ে জাতিসংঘকে জানাবে পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, নেদারল্যান্ডসের ইসলামবিরোধী কার্টুন প্রতিযোগিতার বিষয়টি জাতিসংঘের উত্থাপন করা হবে।

কারণ মুসলিম বিশ্ব সামগ্রিকভাবে পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় নেদারল্যান্ডসে বারবার ইসলামবিরোধী কার্টুন প্রতিযোগিতার ঘটনা ঘটছে। খবর পার্সটুডের।

পাকিস্তান সিনেটে দেয়া প্রথম ভাষণে ইমরান খান এসব কথা বলেন। তিনি বলেন, ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির অনেক আগেই এ বিষয় পদক্ষেপ নেয়া উচিত ছিল।

একইসঙ্গে এ বিষয়ে বাস্তবভিত্তিক কৌশল গ্রহণ করাও উচিত। রুচিবিরোধী এমন তৎপরতার মাধ্যমে বিশ্বের মুসলমানদের আবেগকে আঘাত করা হচ্ছে। কিন্তু ওআইসি এখনও এ তৎপরতার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেনি বলে জানান তিনি।

এর আগে নেদারল্যান্ডসের এ তৎপরতার বিরুদ্ধে পাকিস্তান সিনেটে সর্বসম্মতভাবে নিন্দা প্রস্তাব গ্রহণ করেছে।

উল্লেখ্য, গেলো ২৫ জুলাই দেশটির সাধারণ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায় ইমরান খানের পিটিআই।

তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন না পাওয়ায় বিরোধীদের চাপের মুখে পড়তে হয় ইমরান খানকে। কিন্তু শেষপর্যন্ত খেলার মাঠের মতো রাজনীতির মাঠেরও সব চাপই উতরে গেলেন তিনি।

আরো পড়ুন-
রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে বাংলাদেশের ওপর: সুচি
‘বর্তমানে ইসলামিক স্কুল নির্মাণ মসজিদ নির্মাণ থেকেও গুরুত্বপূর্ণ’
রাশিয়া সবচেয়ে বড় সামরিক মহড়া ভস্টক-চালাতে যাচ্ছে

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ