শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান বাঘের গালিবাফের সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের সাক্ষাৎ

হজের ফিরতি ফ্লাইট শুরু ২৭ আগস্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  পবিত্র হজ পালন শেষে ফিরতি ফ্লাইট শুরু হচ্ছে আগামী ২৭ আগস্ট।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফিরতি প্রথম হজ ফ্লাইটটি ৪১৯ হাজি নিয়ে ওই দিন রাত ১০টা ১০ মিনিটে ঢাকায় শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবে।

প্রথম ফ্লাইটের হাজিদের স্বাগত জানাতে বিমানের শীর্ষপর্যায়ের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থাকবেন। ফিরতি হজ ফ্লাইট শুরুর প্রথম দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটের পাশাপাশি সৌদি এয়ারলাইনসের ফ্লাইটেও হাজিরা দেশে ফিরবেন।

হজ অফিসের তথ্যানুযায়ী, চলতি বছর হজ পালনের জন্য ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ এক লাখ ২৭ হাজার ২৯৮ বাংলাদেশি সৌদি আরব গমন করেছেন। এবার হজ পালিত হয় গত ২০ আগস্ট।

হজ পালন শেষে ফিরতি ফ্লাইট ২৭ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। এ বছর হজ পালন করতে গিয়ে গতকাল শুক্রবার ভোর পর্যন্ত ৫১ হাজার ৮৮২ জন চিকিৎসাসেবা নিয়েছেন।

এর মধ্যে ৫৯ জন পুরুষ ও ১২ জন মহিলাসহ ৭১ বাংলাদেশি মারা গেছেন।

আরো পড়ুন– সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিয়েছে ৬৩ হাজারের বেশি রুশ সেনা

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ