বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

২০১৯ সালে এস-৪০০ পাচ্ছে তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১৯ সালে তুরস্ককে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা শুরু করবে রাশিয়া। রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনা নিয়ে ন্যাটো মিত্র বিশেষ করে আমেরিকার সঙ্গে তুরস্কের ক টানাপড়েন যখন মারাত্মক আকার ধারণ করেছে তখন মস্কোর পক্ষ থেকে এ ঘোষণা এলো।

রাশিয়ার রাষ্ট্রীয় অস্ত্র রপ্তানিকারক সংস্থা রোজোনব্রোন এক্সপোর্টের বরাত দিয়ে বার্তা সংস্থা তাস এ খবর দিয়েছে। এস-৪০০ সরবরাহের ক্ষেত্রে তুরস্কের সঙ্গে রাশিয়ার ডলারের পরিবর্তে স্থানীয় মূদ্রায় লেনদেন হবে বলেও খবরে উল্লেখ করা হয়।

এর আগে, গত এপ্রিল মাসে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন, তারা এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ ত্বরান্বিত করার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে। তখন বলা হয়েছিল ২০১৯ সাল থেকে ২০২০ সালের মধ্যে এ ব্যবস্থা সরবরাহ করা হবে।

এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হচ্ছে এমন একটি ব্যবস্থা যা ৪০০ কিলোমিটার এলাকার মধ্যে শত্রুর বিমান, ক্ষেপণাস্ত্র ও ড্রোন চিহ্নিত এবং ধ্বংস করতে পারে।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ