বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

কারাগারের সামনে থেকে ফিরে গেলেন বিএনপি নেতারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এসে অনুমতি না পেয়ে কারা ফটক থেকে ফিরে গেলেন দলের সিনিয়র নেতারা।

বুধবার (২২ আগস্ট) পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে দুপুর ১২ টায় এসেছিলেন বিএনপি নেতারা।

এর আগে বিএনপির পক্ষ থেকে অনুমতি চাওয়া হলে কারা কর্তৃপক্ষ অনুমতি প্রদান করে নি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি নেতারা জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে কারাগারে আসেন।

অনুমতি না পেয়ে বিএনপি নেতারা ফিরে যান। এ সময় দলের বিক্ষুব্ধ কর্মীরা নানা রকম স্লোগান দিতে থাকে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও কারাগারে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নজরুল ইসলাম খানসহ বিএনপি'র কেন্দ্রীয় নেতারা।

এ সময় ছাত্রদল, যুবদল, মহিলা দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ