বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

এটাই আমার জীবনের শেষ নির্বাচন : এরশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবারের নির্বাচনকে জীবনের শেষ নির্বাচন উল্লেখ করে আগামী নির্বাচনে তাকে শেষ বারের মতো ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ।

বুধবার (২২ আগস্ট) রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ আদায় করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। নামাজের আগে সমবেত মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তৃতাকালে নিজ নির্বাচনী এলাকার ভোটারদের কাছে এই আহ্বান জানান এরশাদ।

তিনি বলেন, আমি কোনো দিন রংপুরের মানুষের ঋণ শোধ করতে পারব না। তারা আমাকে পাঁচটি আসনে দুবার এবং বার বার রংপুর সদর আসনে বিপুল ভোটে জয়ী করেছে। জীবনের শেষ প্রান্তে এসে আর একবার জনগণের সেবা করার সুযোগ চাই।

একাদশ নির্বাচনে এরশাদ রংপুর সদর ৩ আসন থেকে অংশ নেবেন বলে ঘোষণা দেন।

নামাজ আদায় শেষে নগরীর পল্লী নিবাস বাসভবনে দলের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এরশাদ। পরে নিজ বাড়ির সামনে গরু কোরবানি দেন জাপা চেয়ারম্যান। কোরবানির পরে নিজ এলাকার দুস্থদের মাঝে মাংস বিতরণ করেন তিনি।

জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক এরশাদের কোরবানি দেওয়ার বিষয়টি জানিয়ে বলেছেন, স্যার নয়টি গরু কোরবানি করেছেন। পরে তিনি ও দলের অন্যান্য নেতাকর্মীরা কোরবানির মাংস এলাকার দুস্থদের মাঝে বিতরণ করেন।

ঈদের নামাজে রংপুর সিটি মেয়র ও মহানগর জাপার সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, বিভাগীয় কমিশনার কাজী হাসান আহাম্মেদ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতারাসহ হাজার হাজার মানুষ অংশ নেন।

অারও পড়ুন: কাশ্মীরে ঈদের নামাজের পর সংঘর্ষ

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ