বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

রাজধানীতে ফিল্মি স্টাইলে প্রিমিয়ার ব্যাংকের টাকা লুট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর বাড্ডা লিংক রোডের প্রিমিয়ার ব্যাংকের শাখায় ঢুকে ম্যানেজারকে অস্ত্রের মুখে জিম্মি করে ২৩ লাখ টাকা ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকালে এই ঘটনা ঘটে।

মঙ্গলবার বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন গাজী বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার ব্যাংক লেনদেনের সময় প্রিমিয়ার ব্যাংকে ঢুকে ম্যানেজারকে অস্ত্র ঠেকিয়ে এক ব্যক্তি সব স্টাফকে ভল্ট রুমে জিম্মি করে। তারপর ক্যাশ কাউন্টার থেকে ২৩ লাখ নিয়ে পালিয়ে যায়।

ইয়াসিন গাজী বলেন, ওই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। ব্যাংকের কর্মকর্তা ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

পুলিশের গুলশান বিভাগের বাড্ডা জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) মো. আশরাফুল করিম পরিবর্তন ডটকমকে বলেন, বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। ব্যাংকের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। পুরো ঘটনা জানতে সেখানকার স্টাফদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মসজিদুল হারামের ইমাম শেখ সালেহ আল তালিব গ্রেপ্তার

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ