শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৭ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওমরাহর ফ্লাইট বাতিল হলে কী করবেন, জেনে নিন করণীয় রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান

'তুর্কি অর্থনীতির ওপর হামলা মানেই পতাকায় হামলা'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান বলেছেন, তুর্কি অর্থনীতির ওপর হামলা মানেই তুরস্কের জাতীয় পতাকায় হামলা। ২০ আগস্ট প্রেসটিভি এ খবর দিয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, তুর্কি অর্থনীতির ওপর হামলার সঙ্গে তুর্কি পতাকায় হামলার কোনও পার্থক্য নেই। এর মাধ্যমে তারা তুরস্ক ও তুর্কি জনগণকে নতিস্বীকারে বাধ্য করতে চায়। কিন্তু তুরস্ক কখনই নতিস্বীকার করবে না।

ডলারের বিপরীতে তুর্কি মুদ্রার পতনের বিষয়ে প্রতিক্রিয়ায় তিনি বলেন, যারা ভাবছে তুর্কি মুদ্রামানের অবমূল্যায়নের কারণে আঙ্কারা মাথানত করতে বাধ্য হবে তারা খুব তাড়াতাড়ি নিজেদের ভুল বুঝতে পারবে।
তবে এরদোগান তার নিজের বক্তব্যে কোনও দেশের নাম উল্লেখ করেননি।

এর আগে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, মার্কিন নিষেধাজ্ঞার কাছে তার দেশ আত্মসমর্পণ করবে না।

উল্লেখ্য, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও অর্থনৈতিক টানাপড়েনের জের ধরে ১৪ আগস্ট আইফোনসহ বিভিন্ন মার্কিন ইলেকট্রনিক পণ্য বর্জনের ঘোষণা দেন তুরস্কের প্রেসিডেন্ট।

এরদোগান বলেন, তুরস্ককে অর্থনৈতিকভাবে আক্রমণ করা হয়েছে। আমরা রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দু’দিনের মধ্যে এর জবাব দিতে পারি।

তুরস্কের ক্ষতি হলে সকল মুসলিম ক্ষতিগ্রস্থ হবে: সৌদি গ্র্যান্ড মুফতি

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ