বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

তুরস্ককে ছাড় দেয়া হবে না: ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন যাজক এন্ড্রু ব্রানসনের মুক্তির জন্য তুরস্কের কাছে নতি স্বীকার কিংবা ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ব্রানসনের মুক্তি লাভের জন্য তুরস্কের কোনো দাবিই যুক্তরাষ্ট্র মানবে না জানিয়ে সোমবার ট্রাম্প বলেন, আমার মনে হয় তুরস্ক যা করছে তা খুবই দুঃখজনক। তারা ভয়ংকর ভুল করছে। তাদেরকে কোনো ছাড় দেয়া হবে না।

যুক্তরাষ্ট্র আটক এক তুর্কি নাগরিককে মুক্তি দিতে ইসরায়েলকে রাজি করতে সহায়তা করার পর তুরস্কও এর প্রতিদানে যাজক ব্রানসনকে মুক্তি দেবে- এমনটাই ভেবেছিলেন বলে জানান ট্রাম্প।

কিন্তু তুরস্ক এখনো ব্রানসনকে আটক রাখায় ট্রাম্প শাস্তিস্বরূপ তুর্কি ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানির ওপর শুল্কারোপ করেছেন।

ন্যাটোর দুই দেশ তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এমন রেষারেষি ইউরোপসহ উদীয়মান অর্থনীতির বাজারে মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে, এ বিষয়টি নিয়েও ট্রাম্প চিন্তিত নন বলে জানিয়েছেন।

যাজক ব্রানসনকে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে প্রায় দুবছর ধরে আটক রেখেছে তুরস্ক। তবে ব্রানসন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বিরুদ্ধে কোনো চক্রান্তে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ