বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

আফগান প্রেসিডেন্ট প্রাসাদের কাছে রকেট হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মঙ্গলবার আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি ঈদুল আজহা নিয়ে একটি ভাষণ দিচ্ছিলেন। এসময় একটি রকেট আফগানিস্তানের প্রেসিডেন্ট প্রাসাদের কাছে আঘাত হেনেছে। খবর আল জাজিরা-এর।

পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা জানায়, প্রথম রকেটটি বিস্ফোরিত প্রেসিডেন্ট প্রাসাদের ভবনের কাছে। দ্বিতীয়টি ন্যাটো কমান্ড ও মার্কিন দূতাবাসের প্রাঙ্গণে। এতে কেউ হতাহত হয়নি। এই হামলার পর যেখান থেকে রকেট ছোড়া হয়েছে সেখানে হেলিকপ্টার দিয়ে বোমা ফেলেছে আফগান বাহিনী।

প্রেসিডেন্ট প্রাসাদের রকেটটি বিস্ফোরিত হওয়ার সময় আফগান প্রেসিডেন্ট টেলিভিশনে সরাসরি ভাষণ দিচ্ছিলেন। বিস্ফোরণের শব্দও তিনি শুনতে পান। সরাসরি ভাষণ থামিয়ে তিনি বলেন, তারা যদি ভেবে থাকে রকেট হামলায় আফগানদের পরাজিত করা যাবে তাহলে তারা ভুল করছে।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

যেখানে রকেটটি বিস্ফোরিত হয় তা আফগান রাজধানী কাবুলের সবচেয়ে সুরক্ষিত এলাকা। এখানে রয়েছে বিভিন্ন দেশের দূতাবাস ও সরকারি ভবন। চারপাশে সিমেন্ট দিয়ে বিস্ফোরণ দেয়াল ও কাঁটাতারের বেড়া রয়েছে। মার্কিন দূতাবাসের আশেপাশের অনেক সড়কই বন্ধ। গুরুত্বপূর্ণ সরকারি ও স্থাপনার কাছাকাছি সড়কগুলোও যান চলাচলের জন্য বন্ধ করে রাখা হয় নিরাপত্তার জন্য।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর ওই এলাকা থেকে গোলাগুলির শব্দ শোনা যায়। তবে কারা গুলি করছিল তা স্পষ্ট নয়।

এই হামলার বিষয়ে কারো পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হামলাটি দায়ও কেউ স্বীকার করেনি।

অারও পড়ুন: আফগানিস্তানে ঈদকালীন যুদ্ধবিরতি ঘোষণা

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ