বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

সিরিয়ায় ২৩ কোটি ডলারের সহায়তা বাতিল করলো ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সিরিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে মার্কিনিদের প্রতিশ্রুত ২৩ কোটি ডলারের সহায়তা তহবিল বাতিল করে দেয়ার ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের মন্ত্রণালয় জানিয়েছে, তহবিলের প্রধান বিদেশি দাতারা, এই অর্থ অন্যান্য গুরুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির বাস্তবায়নে ব্যয় করার সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে দেশকে।

পররাষ্ট্র মন্ত্রণালয়য়ের মুখপাত্র হিদার নোয়ার্ট শুক্রবার এক বিবৃতিতে বলেন, জোট সদস্যদের গুরুত্বপূর্ণ সহযোগী অবদান রাখার জন্য পররাষ্ট্রমন্ত্রী পম্পেও পররাষ্ট্র মন্ত্রণালয়কে, সিরিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনা নিয়ে কাজ করতে প্রায় ২৩ কোটি মার্কিন ডলারের একটি তহবিল ভিন্ন খাতে ব্যয়ের নির্দেশনা দিয়েছেন। তহবলটি বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে।

এ বছরের শুরুতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন তহবিলটি গঠনের উদ্যোগ নিয়েছিলেন। তবে মার্চ মাসে তাকে বরখাস্ত করার পর থেকে তহবিলটি পর্যালোচনা করা শুরু হয়।

৩০ সেপ্টেম্বরের মধ্যে তহবিলের অর্থ ব্যয় করা না হলে তা অর্থ মন্ত্রণালয়ের কাছে ফেরত যাবে বলেও জানা যায়।

সূত্র: আল-আরাবিয়া

এ বছর হজের খুতবা দিবেন নতুন শায়খ, জানুন তার পরিচয়

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ