শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

সরকারি কর্মচারীকে গ্রেপ্তারে অনুমতি লাগবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অভিযোগপত্রের আগে ফৌজদারি মামলায় কোনো সরকারি কর্মচারীকে গ্রেপ্তার করতে সরকারের অনুমতি লাগবে। এমন বিধান রেখেই সরকারি চাকরি আইন-২০১৮ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার (২০ আগস্ট ২০১৮) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বৈঠকের আলোচ্য বিষয় সাংবাদিকদের জানান।

সচিব জানান, সরকারি চাকরি আইন-২০১৮ এর খসড়া অনুযায়ী, ফৌজদারি মামলায় কোনো সরকারি কর্মকর্তা এক বছরের সাজা পেলে বা মৃত্যুদণ্ড হলে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। বাংলাদেশের কোনো সরকারি চাকরিজীবী যদি বিদেশি নাগরিকত্ব গ্রহণ করেন, তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হবে।

এ ছাড়া মন্ত্রিসভার বৈঠকে সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল-২০১৮ এর খসড়ার চূড়ান্ত অনুমোদ দেওয়া হয়েছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ (সংশোধন) আইনের খসড়ার নীতিগত অনুমোদনও দেওয়া হয় মন্ত্রিসভায়।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

আরএম-

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ