বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে: মাহাথির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘রোহিঙ্গাদের অবশ্যই ফিরিয়ে নিতে হবে মিয়ানমারকে; কারণ তারা মিয়ানমারের নাগরিক হিসেবে কয়েক প্রজন্ম ধরে দেশটিতে বসবাস করে আসছেন।’

মার্কিন সংবাদসংস্থা এসোসিয়েট প্রেসকে (এপি) দেয়া এক স্বাক্ষাৎকারে এসব কথা বলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

রোহিঙ্গা মুসলিমদের প্রতি মিয়ানমারের সরকারের দৃষ্টিভঙ্গির কড়া সমালোচনা করে তিনি বলেন, সংখ্যালঘু এই গোষ্ঠীর ওপর নিপীড়ন বন্ধ করতে ব্যর্থ দেশটির নেত্রী অং সান সু চির কর্মকাণ্ডে তিনি প্রচণ্ড হতাশ।

মাহাথি বলেন, মানুষ হত্যা, গণহত্যার মতো যেসব অপরাধ তারা করেছে তা মোটাদাগে অন্যায়, এটা কোনো সভ্য জাতির আচরণ নয়।

এপিকে দেয়া স্বাক্ষাৎকারে মাহাথির মোহাম্মদ চীনের একপেশে বেশ কিছু প্রকল্প, রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের নিপীড়ন, দক্ষিণ চীন সাগরের অস্থিতিশীল পরিস্থিতি, সিঙ্গাপুরের সঙ্গে মালয়েশিয়ার চুক্তি ও দেশটির অর্থনৈতিক সংকট নিয়ে কথা বলেন।

তিন মাস আগে মালয়েশিয়ার জাতীয় নির্বাচনে জয়ের পর প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে বেইজিং যাচ্ছেন মাহাথির মোহাম্মদ। তিনি বলেছেন, মালয়েশিয়ায় চীনের ২০ বিলিয়ন ডলারের পূর্ব উপকূলীয় রেলওয়ে সংযোগ ও ২.৩ বিলিয়ন ডলারের দুটি বিদ্যুৎ পাইপলাইন প্রকল্পের দরকার নেই। এই প্রকল্প পুনর্বিবেচনার জন্য বর্তমানে স্থগিত রাখা হয়েছে।

মাহাথির বলেন, এসব প্রকল্প স্থায়ী হবে বলে আমরা বিশ্বাস করি না। সুতরাং আমরা যদি পারি তাহলে এই প্রকল্প বাতিল করবো।

আরও পড়ুন-

চামড়া ও আমরা
কুরবানির পশুর চামড়া কী করবেন?
মাদরাসায় কুরবানির চামড়া সংগ্রহ; একটি বিকল্প প্রস্তাব

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ