বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

তুরস্কে যুক্তরাষ্ট্রের দূতাবাস লক্ষ্য করে গুলি বর্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: তুরস্কের রাজধানী আঙ্কারায় অবস্থিত আমেরিকান দূতাবাসে অস্ত্রধারীদের হামলার ঘটনা ঘটেছে।

সোমবার স্থানীয় সময় ভোর ৫টায় এ হামলা হয় বলে খবর দিয়েছে রয়টার্স, সিএনএন ও আল-জাজিরা। খবরে বলা হয়েছে, ভোরে অজ্ঞাত অস্ত্রধারীরা একটি সাদা রঙের গাড়ি থেকে দূতাবাসের ভবন লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। এরপর তারা দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায় দূতাবাসে বা ভবনের বাইরে কেউ আহত হয়েছে বলে জানা যায়নি। অস্ত্রধারীদের ছোড়া একাধিক গুলি আমেরিকান দূতাবাসের বাইরে নিরাপত্তা চৌকির জানালায় লেগে ভেঙে যায়।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, ভোরে হামলার এ ঘটনা ঘটেছে। তবে এতে কেউ আহত হয়নি।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আঙ্কারার আমেরিকান দূতাবাসে চলতি সপ্তাহে ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটির কারণে বর্তমানে দূতাবাস বন্ধ রয়েছে।

সিএনএনের খবরে বলা হয়েছে, ঘটনার পরপরই সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পৌঁছে যায়। সাদা রঙের গাড়িতে পালিয়ে যাওয়া দুষ্কৃতিকারীদের সন্ধানে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে।

তুর্কি গণমাধ্যম হাবেরটার্কে ঘটনাস্থলের লাইভ সম্প্রচার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং গুলির আঘাত লাগা নিরাপত্তা চৌকি পরীক্ষা করছে।

পুলিশ জানিয়েছে, যেখান থেকে গুলি ছোড়া হয়েছিল সেখানে কয়েকটি গুলির খোলা পাওয়া গেছে। সেগুলো পরীক্ষা-নীরিক্ষা করছে তুর্কি পুলিশ।

সূত্র: আল-জাজিরা, সিএনএন

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ