বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

জাতীয় ঐক্য ইস্যুতে যুক্তফ্রন্টের বৈঠকে তিন সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন জাতীয় ঐক্যের বিষয়ে একমত হয়েছেন। শিগগিরই প্রবীণ এই দুই নেতা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে জাতীয় ঐক্য ঘোষণা দেবেন বলে জানা গেছে।

রোববার রাতে বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) মান্নানের গুলশানের বাসায় জরুরি বৈঠকে বসেন ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী এবং ড. কামাল হোসেন। বৈঠকটি রাত সাড়ে ৮টায় শুরু হয়ে চলে রাত ১১টা পর্যন্ত।

রোববারের সভায় ফ্রন্টের সদস্য সচিব মান্না, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী।

বৈঠক শেষে আবদুল মালেক রতন জানান, আজকের বৈঠকে তিনটি সিদ্ধান্ত হয়েছে।

প্রথমত, সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট ও কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম যৌথভাবে জাতীয় ঐক্য নিয়ে কাজ করবেন।

দ্বিতীয়ত, আগামীকাল সোমবার এই দুই নেতা কর্মসূচি নির্ধারণ করবেন।

তৃতীয়ত, ঈদের পরে সুবিধাজনক সময়ে যৌথভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় ঐক্য ঘোষণা দেবেন।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ